নাগরপুরে সরকারি বইসহ ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:২২ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক জব্দসহ তিন জনকে আটক করা হয়েছে। উপজেলা মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি বই কালোবাজারে কেজি দরে বিক্রির উদ্দেশ্যে স্কুল থেকে বের করে। ঘটনা পর থেকে পলাতক রয়েছেন প্রধান শিক্ষক মো. মজিবর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে বই বিক্রির সংবাদ পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উপস্থিত হন।

স্থানীয়রা জানান, এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি পাঠ্যবই ২০ টাকা কেজি দরে কালো বাজারে বিক্রি করে দিয়ে ছিলেন। ক্রেতা ট্রাক বোঝাই বই নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইউএনও কে খবর দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্কুল ক্যাম্পাস থেকে বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মির্জাপুর নিয়ে যাওয়া হচ্ছিল বলেও স্থানীয়রা জানান। প্রধান শিক্ষক মো. মজিবর রহমান এর বিরুদ্ধে ঘুষ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলেও জানা যায়। 

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার নাদির আহাম্মেদ জানান, নতুন বছর ২০২৫ সালের বইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে। 

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, বই বিক্রি বিষয়টি আমি জানি না। 

নাগরপুর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা অফিসার বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে বক্তব্য জানতে এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলে সে মোবাইল রিসিভ করেনি।

রাত আটায় এরিপোর্ট লেখা পযন্ত  মামলার প্রস্ততি চলছে বলে জানা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft