গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:১৭ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মিলন মিয়া(২৫), তার চাচা আফজাল হোসেন(৬০) এবং প্রতিবেশী মোশারফ হোসেন(২৭)। 

সাঘাটা থানার ওসি বাদশাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামের মিলন মিয়ার(২৫) ঘরের চালের সাথে বিদ্যুতের খোলা(ন্যাকেট) তারের সংযোগ ছিলো। কিন্তু মিলন মিয়া তা জানতো না। আজ দুপুরে মিলন মিয়া ঘরের চালে ময়লা পরিস্কার করার জন্য উঠলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। এসময় তার চাচা আফজাল হোসেন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশী মোশারফ হোসেন তাদের উদ্ধার করতে গেলে একে একে তিন জনেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। 

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সাঘাটা থানা পুলিশ গিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। পরে থানা পুলিশ নিহতদের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত লোক তাদের দেখতে ওই বাড়িতে ভির জমায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft