রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত
রাঙ্গামাটি সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:২৪ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মালবাহী ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দুজন। 

আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার গণমাধ্যমকে বলেন, বাঘাইছড়ি ইউনিয়নে একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft