প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৬:৫৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদবাহী প্রাইভেটকার চালক মোঃ রোকনুজ্জামানকে গ্রেপ্তার করে গতকাল রাত্রে।রোকনুজ্জামানের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাঙ্গাহাটি গ্রামে। সে সেই গ্রামের জসীম উদ্দিনের ছেলে। এর আগে বুধবার রাত আটটার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২২-৩১২৩) বেপরোয়া গতিতে ঈশ্বরগঞ্জ মধ্যবাজার অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৬-৭টি ইজিবাইকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে।
এসময় জনতা প্রাইভেটকারটি আটকের চেষ্টা করেও ব্যর্থ হয়। বেপরোয়া ওই গাড়িটি সরকারি কলেজের সামনে এক নারীসহ ৩ জনকে চাপা দিয়ে পালিয়ে যাবার সময় চরহোসেনপুর মার্কাজ মসজিদের সামনে বৈদ্যুতিক খুুঁটির সাথে ধাক্কা খায়। এসময় বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে ভাঙচুর করে গাড়ির ভেতরে থাকা কার্টুন ভর্তি বিদেশি মদের বোতল লুট করে নেয়।
গাড়ি চাপায় আহতরা হলেন- বাচ্চু মিয়া (৪৫), মামুন(৩৩),চম্পা(৩৫), বিপুল (২০) ফরিদ মিয়া (২২), শাহানাজ পারভীন(৪০)কে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো.ইকবাল হোসাইন, ওসি ওবায়দুর রহমান পুলিশের একটি দলসহ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এ সময় উৎসুক জনতার ভিড়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই গাড়ির ভেতরে মদের খালি কার্টুন ও কয়েকটি ভাঙা বোতল পাওয়া যায়। গাড়ির পেছনের ডিক্কির ভেতরে মদের কার্টুন রয়েছে বলে ধারণা উপস্থিত জনতা।
এ ব্যাপারে ওসি ওবায়দুর রহমান জানান, নিরাপত্তা জনিত কারণে গাড়ির পেছনের অংশ খুলে দেখা সম্ভব হচ্ছে না। গাড়িটি থানায় নিয়ে সংবাদকর্মীদের উপস্থিতিতে খোলা হবে। চালক রোকনুজ্জামানকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণা করা হয়।