দেবীগঞ্জে মাদকসহ দুই ব্যবসায়ী আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৬:৩৩ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আট'টায় দেবীগঞ্জ করতোয়া সেতুর টোল প্লাজার সামনে থেকে এস,আই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম  তাদের আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- জামিরুল ইসলাম(৩১) ও মকসেদুল ইসলাম(২৭)। তাদের উভয়ের বাড়ি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে।

জামিরুল ঐ ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মাহিরুল ইসলামের ছেলে এবং মকছেদুল একই ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে মাদকসহ জামিরুল ও মকছেদুলকে গ্রেফতার করা হয়। এসময় জামিরুলের কাছে ১২ গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা এবং মকছেদুল এর কাছে ৭ পিস ইয়াবা পাওয়া গেছে যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা। 

এ ঘটনায় দেবীগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

এবিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন,  "মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ (শনিবার)  আদালতে সোর্পদ করা হবে"। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft