ঘোড়াঘাটে বৈশাখের বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ২:৩৫ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে আগত স্কুল কলেজের শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে পান্তা ভাত ভোজের আয়োজন করা হয়।

এরপর উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রাম, উপজেলা শিল্পকলা একাডেমী ও রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের শিল্পবৃন্দ সংগীত পরিবেশন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার (ওসি) নাজমুল হক, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম সহ অনেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft