প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:১২ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিল সহ রাকিব হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম রৌমারী সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে ১০৩ বোতল ভারতীয় ফিন্সিডিল মদ সহ রাকিবকে আটক করে।
আটককৃত রাকিব হাসান নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার নরুদ্দি বড় বাড়ি গ্রামের শহিদুল্লাহ এর ছেলে বলে জানা গেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।