দেবীগঞ্জে দোকানের কর্মচারীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:৩১ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে পছন্দের একটি ব্যাগ কিনতে গিয়ে দোকানের কর্মচারী দ্বারা ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪) ক্রেতা। ভুক্তভোগী কিশোরীর বাড়ী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে এবং সে দেবীগঞ্জ টোল প্লাজার পাশে অবস্থিত অ্যাডভোকেট নজরুল ইসলামের বাড়ীতে গৃহকর্মীর কাজ করতো। 

গতকাল শনিবার (৫ এপ্রিল) আনুমানিক রাত ৮ টায় দেবীগঞ্জ করতোয়া সেতু সংলগ্ন ডিসি পার্কের পাশে স্কুলের গলিতে ধর্ষনের এ ঘটনাটি ঘটে। ধর্ষনের ঘটনায় রাতেই অ্যাডভোকেট নজরুল ইসলামের ছেলে মিরাজ মোর্শেদ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

সে রাতেই অভিযুক্ত ধর্ষক মিজানকে (১৪) আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। ধর্ষক কিশোরের বাড়ী নীলফামারী জেলার ডোমার উপজেলার নয়ানী বাকডোকরা গ্রামে। সে দেবীগঞ্জ ডিসি পার্কের ভেতরে একটি কসমেটিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। 

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮ টা'র দিকে ঐ কিশোরী অভিযুক্ত কিশোরের কসমেটিকস দোকানে যায় একটি ব্যাগ কিনতে । ব্যাগ পছন্দ হলেও  টাকা অল্প থাকায় ব্যাগ কিনতে না পেরে ফেরত আসতে চাইলে অভিযুক্ত কিশোর স্বল্প দামে ব্যাগটি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কথা বলার এক পর্যায়ে কিশোরীকে পাশ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি মিজানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft