সাভারে কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্র বিস্ফোরণে ২ শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম

সাভারে কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্র  বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এ ঘটনা ঘটে। 

নিহত অলিউর রহমান (৫০) ও ফয়েজ উদ্দিন(৪৫) রহিম আফরোজ কারখানার শ্রমিক ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাজধানীর মেট্রো নেট বাংলাদেশ লিমিটেড কারখানার মালামাল নিয়ে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ ব্যাটারি কারখানায় আসে। পরে দুপুরে কারখানার ভেতরে মালামাল নামানোর সময় হঠাৎ অগ্নিনির্বাপন যন্ত্র বিস্ফোরণে ওই দুই শ্রমিক নিহত হন।

খবর পেয়ে বিকেলে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফয়েজের ছোট ভাই মনির হোসেন বলেন, 'গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় সেগুলোর একটি বিস্ফোরণ হলে আমার ভাইসহ দুই জন মারা গেছেন।'

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। 

ওসি জুয়েল মিঞা বলেন, 'আমরা মরদেহ উদ্ধার করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft