গোপালগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫২ পিএম

জেলা শহরের বাগচী বাড়ী এলাকার একটি বাড়ী থেকে শিউলি বালা (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ বুধবার সকালে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ওই গৃহবধূর স্বামী বিশাল বালা জানিয়েছে, তার স্ত্রী শিউলি বালা ও দুই সন্তানকে সাথে নিয়ে তিনি  বাগচী বাড়ী এলাকার একটি ভাড়া বাড়ীতে থাকতেন। শিউলি বালা তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। আজ বুধবার সকালে প্রথম স্ত্রীর সাথে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে দ্বিতীয় স্ত্রী নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।

গোপালগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের মর্গে প্রেরন করেছে বলে জানিয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft