টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহান বহিষ্কার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৪:৫৭ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লাকে সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

গতকাল সোমবার জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তাকে বহিষ্কার করেন। তাদের  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক এ তথ্য জানা গেছে। 

জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক জানিয়েছেন, সংগঠন বিরোধী কার্যকলাপ যে করবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সোহান মোল্লা সদ্য ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেলা ছাত্রদল নেতৃবৃন্দ তাকে দল থেকে বহিষ্কার করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft