সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান
বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ মিলেছে বেনজিরের বিরুদ্ধে
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৪:৩৩ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এসময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপ-পরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহীসহ ১৫ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

এসময় বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই করে সিআইসি টিম। অভিযানে বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে।

এনবিআরের গোয়েন্দা সেলের উপ-পরিচালক শাহ মো. ফজলে রাহী বলেন, তদন্ত ও অনুসন্ধানে সুনির্দিষ্টভাবে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছি। আমরা আরও কিছু দপ্তর থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। সবকিছু হাতে আসার পরে বলতে পারবো কী পরিমাণ কর ফাঁকি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ সব নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসে পাঠাবো। কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft