রাজবাড়ীতে পেঁয়াজ রসুনের পাশাপাশি গাঁজা চাষ, গাছসহ চাষী গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩:৪৭ পিএম

রাজবাড়ীর পাংশায় ৩৭০ পিস গাঁজার গাছসহ সাহিদুল মন্ডল (৩৬) নামের এক গাজা চাষীকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। 

গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার পিঁয়াজ ও রসুন ক্ষেতের মধ্য থেকে ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে থানা পুলিশ। 

আটক গাজাচাষী শহিদুল মন্ডল বেজপাড়া গ্রামের হামিদ মন্ডলের ছেলে।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গত ১ মাস পূর্ব থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মন্ডল নামের এক ব্যাক্তি গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দসহ ওই চাষীকে আটক করে। 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে একটি মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft