প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম

পাবনার ভাঙ্গুরা পৌরসভার মধ্যভদ্রপাড়া মহল্লার জসিম উদ্দিনের শিশু কণ্যা রাইসা (২) আজ বুধবার সকাল ১১ টার দিকে রেলের পুকুরে পরে মারা গেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ছোট বাচ্চাটা ওর মাকে খুজতে ঘরের সামনেই পুকুর ঘাটে গিয়েছিল কিন্তু ওর মা সেখানে ছিলনা। বাচচাটা পুকুর ঘাটে কখন গেছে, ওর মা টের পায়নি। কিছুক্ষণ পরে ওর মা ঘাটে গিয়ে রাইসার পরনে থাকা জামার একটা অংশ ভেসে থাকতে দেখে চিৎকার দেয়। পরে ওটা তুলে রাইসার লাশ সনাক্ত করা হয়।
জসিম খুবই দরিদ্র এবং ফার্নিচারের কাজ করে। জসিমের দুটো বাচ্চা, এটা ছোট। বড়টা ছেলে,বয়স ৪ বছর। তাদের বাড়ির সাথেই রেলের পুকুর।