সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে এবং অভিযোগগুলোর তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

2026-07-26T15:54:02+06:00
2026-07-26T15:54:02+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম 
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে এবং অভিযোগগুলোর তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার চায় না কোনো ব্যক্তি অন্যায়ভাবে হয়রানির শিকার হোক। তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যথাযথভাবে পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। এ বিষয়ে দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

বিগত সরকারের সময়ের দুর্নীতির প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে।

জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে তিনি জানান, এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি চলছে এবং দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বর্তমানে মিথ্যা মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও তিনি দাবি করেন।


নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় দক্ষতা অর্জনের কোনো শর্টকাট নেই। নিয়মিত অধ্যয়ন, পেশাগত সততা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, যে-ই দুর্নীতিতে জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনের অবস্থান নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রায় ১ হাজার ৫৪ জন নবীন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠানে আইনজীবীদের পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা ও সামাজিক মর্যাদা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

জ/উ





  বিষয়:   সাবেক  রাষ্ট্রপতি  উত্থাপিত  দুর্নীতি  অভিযোগ  সরকার  আইনমন্ত্রী  তদন্ত  আইনজীবী সমিতি  সাংবাদিকদ 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com