জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিউজ ডেস্ক

জাতীয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এর আগে সকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

2026-07-26T15:04:07+06:00
2026-07-26T18:59:31+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৬:৫৯ পিএম
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

আজ রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এর আগে সকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রোববার দায়িত্ব গ্রহণের পর তার প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।

জ/উ





  বিষয়:   মুক্তিযুদ্ধ  স্মৃতিসৌধ  ভারপ্রাপ্ত  রাষ্ট্রপতি  হাফিজ উদ্দিন আহমদ  শহীদ  রাষ্ট্রপতি  জিয়াউর রহমান  প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া  সমাধি  শ্রদ্ধা  নিবেদন 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com