প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:২৬ এএম

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে গত সপ্তাহে মার্কিন ডলারের দাম কিছুটা বেড়েছে। তবে একই সময়ে পাউন্ড, ইউরোসহ বেশিরভাগ বিদেশি মুদ্রার বিনিময়মূল্যে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) মার্কিন ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল ১২৩ টাকা ৯০ পয়সা। একই সময়ে ব্রিটিশ পাউন্ডের সর্বোচ্চ দর ছিল ১৬৮ টাকা ৩৩ পয়সা, যা বুধবার নেমে আসে ১৬৭ টাকা ৩৫ পয়সায়। ইউরোর সর্বোচ্চ বিনিময় হার বৃহস্পতিবার ছিল ১৪৩ টাকা ৬ পয়সা এবং সর্বনিম্ন ১৪২ টাকা ৬৩ পয়সা।
অস্ট্রেলিয়ান ডলারের দরেও সামান্য ওঠানামা হয়েছে। বৃহস্পতিবার এর সর্বোচ্চ মূল্য ছিল ৮৬ টাকা ৯৮ পয়সা এবং সর্বনিম্ন ৮৬ টাকা ৪৪ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত পুরো সপ্তাহজুড়েই ৩০ টাকার মধ্যে লেনদেন হয়েছে।
সিঙ্গাপুর ডলারের সর্বোচ্চ দর বৃহস্পতিবার ছিল ৯৬ টাকা ৬১ পয়সা, আর সপ্তাহের সর্বনিম্ন দর ছিল রোববার ৯৬ টাকা ৩২ পয়সা। সৌদি রিয়ালের দাম সামান্য বেড়ে বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৩ টাকা ১ পয়সায় লেনদেন হয়েছে।
অন্যদিকে, কানাডিয়ান ডলারের বিনিময় হার প্রায় স্থিতিশীল ছিল। গত সোমবার এর সর্বোচ্চ দর ছিল ৮৮ টাকা ৩৭ পয়সা এবং বুধবার সর্বনিম্ন ৮৭ টাকা ৭৮ পয়সা। এ ছাড়া ভারতীয় রুপির সর্বোচ্চ বিনিময় হার ছিল ১ টাকা ২৯ পয়সা।
জ/উ