চুনারুঘাটে মাদক সেবনের অপরাধে মাদকসেবীর কারাদণ্ড
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে একমাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তি রতন হাওলাদার (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার (২২জুলাই) বিকালে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌফিক আনোয়ার, হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফনি ভুষন ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিমের উপস্থিতিতে চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া (গুচ্ছগ্রাম) এলাকায় যৌথ অভিযান চালিয়ে রতন হাওলাদারককে আটক করে। 

পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)(২১) ধারা গাঁজা সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft