গুলশানে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, তদন্ত চলছে
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:০৫ এএম

রাজধানীর গুলশানে ভবন থেকে পড়ে স্বপ্না নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্বপ্না মাত্র তিন দিন আগে গ্রামের বাড়ি থেকে রাজধানীতে গৃহকর্মী হিসেবে কাজ করতে এসেছিলেন। তবে তিনি গুলশানের ওই বাসায় কাজ করতে অনীহা প্রকাশ করেছিলেন।

পুলিশের তথ্যমতে, মঙ্গলবার বিকেলে যিনি তাকে ওই বাসায় কাজের জন্য নিয়ে এসেছিলেন, তার এসে স্বপ্নাকে নিয়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময় কিছুটা পেরিয়ে গেলে স্বপ্না তিনতলার বারান্দার জানালার পকেট গেট দিয়ে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft