সিংগাইরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:১৪ পিএম

মানিকগঞ্জে -হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি কাটা সিএনজি (ঢাকা মেট্রো-৩০৩০২৭) বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-১১-১০৬৬)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজিতে থাকা আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। 

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft