পাঁচবিবিতে আওলাই ইউনিয়নে আবারো চেয়ারম্যান হতে চান আব্দুর রাজ্জাক
পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম

‎আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়নের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল। ‎২০১৬ সালে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

‎জানা যায়, আব্দুর রাজ্জাক মন্ডল আওলাই ইউনিয়নের পানিয়াল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ইউনুছ আলী মন্ডল বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি আওলাই ইউনিয়ন পরিষদের ৫ বার নির্বাচিত ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে তিনি সাবেক মন্ত্রী মরহুম আব্দুল আলীমের সঙ্গে যোগাযোগ করে ছাতিনালী উচ্চ বিদ্যালয় মাঠে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আসেন।

‎বিএনপি পরিবারের সন্তান হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ২০০১ সালে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন আব্দুর রাজ্জাক মন্ডল। ২০০৬ সালে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ১নং সদস্য হন। পরে ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন।‎ ২০১১ সালে বিএনপির সমর্থন নিয়ে প্রথমবার আওলাই ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনে তিনি বিজয়ী হলেও আওয়ামিলীগ সরকারের প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপে মাত্র ৩৬০ ভোটে তাকে পরাজিত দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

‎এরপর ২০১৬ সালের নির্বাচনে আবারও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের আমলে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করেননি। ‎বিগত সরকারের সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে ৩টি রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার হয়ে তিনি ১৪ মাস কারভোগ করেন। দিনের পর দিন আত্মগোপনেও থাকতে হয়েছে তাকে।

‎স্থানীয় নেতাকর্মীরা বলেন, রাজ্জাক মন্ডল একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। বিগত সরকারের হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েও তিনি মাঠ ছাড়েননি। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দলীয় নমিনেশন পেলে তাকে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। ‎এ বিষয়ে আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, আওলাই ইউনিয়ন উপজেলার তিনটি উপজেলার সীমান্তবর্তী ও অপরাধপ্রবণ এলাকা। উপজেলা সদর থেকে ২২ কিঃমিঃ দূরে হওয়ায় এখানে চুরি, ছিনতাই ও মাদকের প্রবণতা একটু বেশি। নির্বাচিত হলে প্রথমেই ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলব।

‎তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, শতভাগ দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft