![]() |

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ইতিহাস গড়লেন স্পেনের ফেরান তোরেস। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে করা তার একমাত্র গোলেই আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতে নেয় স্পেন।
এই জয়সূচক গোলের মাধ্যমে তোরেস বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বিশেষ এক ক্লাবে নাম লেখালেন। এর আগে ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে স্পেনকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবার সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন তোরেস।
বিশ্বকাপ ফাইনালে এক গোলের ব্যবধানে জয়সূচক গোলদাতাদের তালিকায় এখন যুক্ত হয়েছে ফেরান তোরেসের নাম। এই তালিকায় রয়েছেন অ্যাঞ্জেলো স্কিয়াভিও (১৯৩৪), আলসিদেস গিগিয়া (১৯৫০), হেলমুট রাহন (১৯৫৪), গার্ড মুলার (১৯৭৪), হোর্হে বুরুচাগা (১৯৮৬), আন্দ্রেয়াস ব্রেমে (১৯৯০), আন্দ্রেস ইনিয়েস্তা (২০১০), মারিও গ্যোটসে (২০১৪) এবং সর্বশেষ ফেরান তোরেস (২০২৬)।
এদিকে বিশ্বকাপ ফাইনালে এক গোলের ব্যবধানে সবচেয়ে বেশি চারবার জয়ের রেকর্ড এখনও জার্মানির দখলে।
ফেরান তোরেসের এই গোল শুধু স্পেনকে বিশ্বচ্যাম্পিয়নের মুকুটই পরায়নি, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসেও তাকে চিরস্মরণীয় করে রেখেছে।
জ/উ
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মনোহরগঞ্জের ৬ যুবকে লিবিয়ায় জিম্মি মুক্তিপণ দাবী দেড় কোটি টাকা
সরকারের প্রতিটি দিনই জনগণের অঙ্গীকার বাস্তবায়নের: মাহদী আমিন
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছাড়াল ১০ হাজার
পুঁজিবাজার চাঙা করার নামে রোডশোর কোনো প্রয়োজন নেই: বিএসইসি চেয়ারম্যান
গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির