পুঁজিবাজার চাঙা করার নামে রোডশোর কোনো প্রয়োজন নেই: বিএসইসি চেয়ারম্যান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, পুঁজিবাজার চাঙা করার নামে রোডশোর কোনো প্রয়োজন নেই। ভালো ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্তির মাধ্যমে মার্কেটকে আকর্ষণীয় করতে পারলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে। 

আজ শনিবার (১৮ জুলাই) পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

রোডশোর নামে অর্থ অপচয় কোনোভাবেই সমর্থনযোগ্য নয় উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, ব্রোকারেজ হাউজগুলোর অনিয়ম নিয়ন্ত্রণে বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম চলছে। হাউজগুলোতে ঘন ঘন অডিটের ব্যবস্থা নেয়া হচ্ছে, এতে পুঁজিবাজারে স্বচ্ছতা আসবে।

তিনি বলেন, খ্যাতনামা বহুজাতিক কোম্পানি ও বড় বড় প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে ডাইরেক্ট লিস্টিং করা হবে। এ কাজে কালক্ষেপণ করা হবে না। এর ফলে প্রতিষ্ঠিত কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে একীভূত হওয়া ৫টি ব্যাংক ও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, এসব প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

বর্তমানে বিএসইসির ওপর কোনো রাজনৈতিক চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজারকে চাঙ্গা করার যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft