প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম

ট্রাম্প আর বিতর্ক যেন একই সূত্রে গাঁধা! বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখলেও তারই হস্তক্ষেপে পরের ম্যাচে মাঠে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের তারকা ফোলারিন বালোগান। ফিফা কাছে আবেদন করেও এই ফুটবলারের মাঠে নামা থামাতে পারেনি বেলজিয়াম। সেই হস্তেক্ষেপের পর এবার ফের নতুন বির্তকের জন্ম দিতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট!
২০২৫ সালে আমেরিকার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। কিন্তু মজার ব্যাপার হলো চ্যাম্পিয়নদের জন্য বানানো মূল ট্রফিটি নিজের কাছেই রেখে দিয়েছিলেন তিনি। পরে আরেকটি রেপ্লিকা বানিয়ে দেওয়া হয় চ্যাম্পিয়ন দলকে।
কেউ কেউ মনে করছেন এবারও একই কাণ্ড ঘটাতে পারেন ডোনাল্ড। অবশ্য বিতর্কের শুরুটা করে দিয়েছেন তিনি নিজেই। ২০২৬ বিশ্বকাপের ড্র-য়ের সময় বিশ্বকাপ ট্রফিটি সঙ্গে করে এনেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
তখন ট্রফিটি হাতে নিয়ে ট্রাম্প বলেন, ‘এটা বেশ ভারী।’ ট্রফিটি ডেস্কের ওপর রাখার সময় দুর্ঘটনাবশত ট্রাম্পের হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ইনফান্তিনো এক হাত দিয়ে আটকান। পরে ট্রফিটি নিয়ে ট্রাম্প বলেছেন, ‘সুন্দর একখণ্ড সোনা।’ শুধু তা–ই নয়, ট্রাম্প ওভাল অফিসে প্রদর্শনের জন্য বিশ্বকাপ ট্রফিটি রেখে দেওয়ার মজাও করেন ইনফান্তিনোর সঙ্গে, ‘আমি কি এটা রেখে দিতে পারি।’
জ/উ