রাণীশংকৈলে জুলাই শহিদ দিবস পালিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:১৮ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস-২০২৬। এ উপলক্ষে আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জুলাই গণআন্দোলনের বীর শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের ত্যাগ ও আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। সভা শেষে জুলাই আন্দোলনের সব শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা সোহেল রানা, জামায়াতে ইসলামীর পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, সেক্রেটারি জিয়াউর রহমান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. শাহজাহান, সদস্য সচিব মোকাররম হোসেন সাদ্দাম, গণঅধিকার পরিষদের পৌর সভাপতি ইয়াকুব আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই গণআন্দোলনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft