রাণীনগরে গরু চুরির ঘটনায় গ্রেফতার-৩
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৪৫ পিএম

নওগাঁর রাণীনগরে এক অসহায় পরিবারের তিনটি গরু চুরির ঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে নাটোরের সিংড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গত ১০ জুলাই উপজেলার গোনা দিঘীরপার গ্রামের মকলেছ সরদারের ছেলে খোকন সরদারের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি হয়ে যায়। এঘটনায় ১২ জুলাই খোকন সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন,

মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোরের সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মইপুর গোপালপুর গ্রামের মোস্তাক আলীর ছেলে ফেরদৌস আলী (২৬) এবং নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আজমত দেওয়ানের ছেলে আসলাম দেওয়ান (৪৩) কে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft