পাঁচবিবিতে আশ্রয়হীন মনোয়ারার পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ফেরদৌস
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৫৯ পিএম

‎পাঁচবিবিতে আশ্রয়হীন মনোয়ারা, ফুটো চালে বৃষ্টি ঠেকানোর লড়াই, এমন শিরোনামের একটি সংবাদ জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর মানবতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট।

‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী মনোয়ারা বেগম একটা ভাঙা ঘরে বসবাস করেন। দীর্ঘদিন যাবত অর্থাভাবে ঘর মেরামত করতে না পারায় বৃষ্টির পানি পরে এতে নির্ঘুম রাত কাটাতে হতো তাকে।

এমন অসহায়ত্বে খবর দৃষ্টি আকর্ষণ করে আগামীতে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ভাইস-চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের।

গতকাল বুধবার বিকালে সেই ৭০ বছর বয়সী বৃদ্ধা মনোয়ারার ভাঙ্গা ঘরে সরেজমিন পরিদর্শন করেন। মানবিক এ নেতা তৎক্ষণাৎ বিধবা মনোয়ারার অসহায়ে তার প্রতি সহানুভূতিশীল হয়ে জরাজীর্ণ ঘরের ছাউনির জন্য ১'বান্ডিল ঢেউটিন প্রদান করে। 

‎এসময় জিয়াউল ফেরদৌস রাইট বলেন, ‎"পত্রিকায় খবরটি দেখে আর ঘরে বসে থাকতে পারিনি। একজন মা যখন বৃষ্টিতে ভিজে রাত কাটায়, তখন সমাজের বিত্তবানদের চুপ করে থাকা উচিত নয়। মনোয়ারা চাচী আমার মায়ের বয়সী। তার মাথার উপর একটা ছাউনির ব্যবস্থা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরো বলেন, সকলের দোয়া আশির্বাদ সমর্থন ও সহযোগিতায় নির্বাচনে জয়ী হতে পারলে আজীবন এভাবে মানুষের সেবা করতে চাই। ‎ঘরের টিন পেয়ে আবেগে কেঁদে ফেলেন মনোয়ারা বেগম। 

এসময় তিনি বলেন, "বাবা, অনেকদিন বৃষ্টিতে ভিজেছি। রাতভর বসে থাকতাম। কেউ খোঁজ নেয় নাই। পেপারে খবর ছাপার পর তুমি আসলে। আল্লাহ তোমার ভালো মঙ্গল করুক দোয়া করি। বৃষ্টিতে আর ভেজা লাগবো না।

‎স্থানীয়রা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে চরম অর্থকষ্টে দিন কাটছে মনোয়ারা বেগমের। তার এই দুর্দশার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় প্রকাশ হওয়ায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়। 

‎এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাষ্টার, প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস ও সমাজসেবক আলহাজ্ব মেদেহী হাসান। এলাকাবাসী জিয়াউল ফেরদৌস রাইটের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft