ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৬-২৭ অর্থবছরের ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৪২ কোটি টাকা কম। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডিএনসিসির কনফারেন্স রুমে বাজেট উপস্থাপন করেন প্রশাসক মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকা। বাজেট কমে যাওয়ার ব্যাখ্যায় প্রশাসক বলেন, আয় ও ব্যয় সমন্বয় করে বাস্তবসম্মত এ বাজেট করা হয়েছে। মূলত সিটি করপোরেশনের আয় ও সরকারি অনুদানের ওপর ভিত্তি করে এ বাজেট করা হয়েছে। প্রশাসক বলেন, স্বল্প বাজেট নিয়েও ডিএনসিসি এলাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। সেখানে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ উন্নয়নমূলক নানা কর্মসূচি রাখা হয়েছে।

এছাড়া প্রশাসক জানান, ময়লা অপসারণে ডিএনসিসির আপাতত কোনো ভ্যান সার্ভিস নেই। এটি বিভিন্ন বাড়িমালিক সমিতি ও সোসাইটি নিয়ন্ত্রণ করছে। নতুন আইন করা হয়েছে। অনুমোদন হলে ৫৪ ওয়ার্ডে হোম সার্ভিসের ব্যবস্থা করা হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft