প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম

বগুড়ার সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে সোনাতলা নাগরিক কমিটি মানববন্ধন করেছে। আজ ১৬ জুলাই ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০ টায় সোনাতলা রেলওয়ে স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোনাতলা নাগরিক কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শফিউল্লাহ শফির সঞ্চলনায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক সোহেল আহমেদ খান, সোনাতলা পৌরসভার সাবেক কাউন্সিলর হামিদা বেগম, সম্পাদক মন্ডলীর সদস্য খালেদা আক্তার নয়নতারা, মোঃ গোলাম মুক্তাদির, প্রভাষক গোলাম রব্বানী, সাবিরুল ইসলাম, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, এম এম মেহেরুল ইসলাম, সোহাগ, আবুল আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে এই আন্দোলন চালিয়ে যেতে যেতে আমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছি। অচীরেই যদি সোনাতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতী দেয়া না হয় তবে সোনাতলাসহ আশেপাশের পাঁচ উপজেলার জনগনকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দাবি বাস্তবায়ন করা হবে।
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে (০১) সমগ্র সোনাতলাসহ পার্শ্ববর্তী
উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও মানববন্ধন করা। (০২) দিনব্যাপি গণ অনশন, (০৩) অবস্থান ধর্মঘঁট। এরপরও যদি দাবি আদায় না হয় তবে অনির্দিষ্ট কালের জন্য রেলপথ অবরোধ কর্মসূচী ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য দীর্ঘদিন থেকে সামাজিক স্বেচ্ছাব্রতী সংগঠন সোনাতলা নাগরিক কমিটি সোনাতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতীর দাবির পক্ষে মানববন্ধন, পথসভা ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। আজকের এই মানববন্ধনে সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেন।