দেবীগঞ্জে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
দেবীগঞ্জ (পঞ্চগড় প্রতিনিধি)
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃষ্টি ও বজ্রপাতের মাঠে কাজ করার সময় ব্জ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ‎বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুরে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে উপজেলার সদর ইউনিয়ন ও দণ্ডপাল ইউনিয়নের পৃথক ২টি ঘটনায় দুইজন কৃষকের মৃত্যু হয়েছে। ‎নিহতরা হলেন, দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)। 

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। ‎একই দিন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বৃষ্টির মধ্যে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে আকাব্বর খান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

‎পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়রা বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় মাঠে কাজ না করার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft