মাদারীপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:৪৪ পিএম

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে মাদারীপুরের পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে মাদারীপুর সরকারি কলেজ গেটের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা জানায়, সোমবার (১৩ জুলাই) প্রচণ্ড বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল-‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’, ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী এসিতে’ ইত্যাদি।

আন্দোলনে অংশ নেয় মাদারীপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইসমাইল শরীফ,আবু সাইদ, নাহিয়ান, মুসা, আরিফুল ইসলাম মাহি সহ মাদারীপুরের বিভিন্ন কলেজের বিপুলসংখ্যক এইচএসসি পরীক্ষার্থী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft