প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:১৩ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়ার পর সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের দিকে গিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলের গড়ানোর আগেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তাদেরকে অবস্থান নিতে দেখা যায়। তাতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এর আগে, সকালে শিক্ষার্থীরা প্রথমে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন, এরপর তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে যান এবং সেখান থেকে ফিরে আবারও সায়েন্সল্যাবে অবস্থান নেন। তাতে সায়েন্সল্যাব মোড়ের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়।
এছাড়া, ঢাকার উত্তরা ও মিরপুরের ইসিবি চত্বরেও শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ব্যাপক আকারে যানজট তৈরি হয়েছে। যার ফলে বিকল্প সড়ক ব্যবহার করতে পুলিশ আহ্বানও জানিয়েছে।
এদিকে, শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
জ/উ