‘আমার সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দেবে’ গ্রেপ্তার নিয়ে পরীমনির প্রশ্ন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম

চিত্রনায়িকা পরীমনি ২০২১ সালের ৪ আগস্ট র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, চার বছর আগে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে মিথ্যা ও বানোয়াট মামলায় টানা ২৮ দিন কারাগারে রাখা হয়।

গত শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে পরীমনি বলেন, র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সম্প্রতি একটি অনলাইন টক শোতে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যার মাধ্যমে জানা গেছে যে, বনানীর বাসায় দীর্ঘ অভিযানের পর তৎকালীন র‌্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পরীমনির দাবি, পরবর্তীতে তাকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৮ দিন কারাগারে রাখা হয়। তিনি বলেন, ওই সময়ের অভিজ্ঞতা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছে।

অভিনেত্রী আরও লেখেন, তাকে যেভাবে জনসমক্ষে অপদস্থ করা হয়েছে এবং তার সম্মান, নৈতিকতা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি।

রাষ্ট্রের উদ্দেশে কয়েকটি প্রশ্ন তুলে পরীমনি বলেন, হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তি কি আর ফিরিয়ে দেওয়া সম্ভব? তার সম্পর্কে মানুষের মনে যে নেতিবাচক ও বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না-সেই প্রশ্নও রাখেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft