শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করায় লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকদের একটি অংশ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করলে রাজশাহীর অভ্যন্তরীণ (লোকাল) রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে লোকাল রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft