বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের বরইতলায় এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৩১ এএম

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে সকাল আটটার দিকে পৌঁছানোর পর সেখানে উপস্থিত থাকা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে বহর থামিয়ে ডেকে নিজ গাড়ীতে উঠতে বলেন।

সংসদ সদস্য সেলিমুজ্জামান দ্রুত প্রধানমন্ত্রীর বাসে গিয়ে ওঠেন। তবে বাসের মধ্যে প্রধানমন্ত্রীর কি কথা হয়েছে সেলিমুজ্জামানের সাথে কি কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেলিমুজ্জামান মোল্লা তখন বরইতলা এলাকায় শতশত দলীয় নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে সেলিমুজ্জামান প্রধানমন্ত্রীকে বহনকারী বাস থেকে নেমে আসেন।

দলীয় নেতাকর্মীদের মধ্যে সেখানে জেলা বিএনপি'র আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাড. আবুল খায়ের, জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি মো: মাহমুদ কবির আলী, জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি তারিকুল ইসলাম রাজু, কাশিয়ানি উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা বিনিময় করেন এবং বরিশালের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft