ভারী বর্ষণে রাজধানী জলমগ্ন, নগরবাসীর দুর্ভোগ চরমে
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম

বিরামহীন টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর বিভিন্ন এলাকা। গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতায় তীব্র যানজটে নাকাল নগরবাসী। এতে করে সময়মতো শিক্ষার্থী ও চাকরিজীবীরা গন্তব্যে পৌঁছাতে পারেনি। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন মিরপুরের বাসিন্দারা। এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আরও ৪৮ ঘণ্টা পর কমে আসবে বৃষ্টিপাত।

গত শনিবার রাত থেকে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে রাজধানীতে। আর তাতেই তলিয়ে গেছে মিরপুর-১০, কাজিপাড়া, শেওড়াপাড়ার সড়ক-অলিগলি। নজিরবিহীন দুর্দশায় বাসিন্দারা। বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি।

রাজধানীর বেশিরভাগ সড়কেই জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি। কাজে বেরিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারেনি চাকরিজীবীরা। বিকল্প হিসেবে ভ্যান-রিকশায় পারাপার হলেও ক্লাস, পরীক্ষা মিস করেছে শিক্ষার্থীরা।

নগরবাসীর অভিযোগ, আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি নগরের বেশিরভাগ নালা-ড্রেনেজ সচল রাখতে নেই কোনো উদ্যোগ উদ্দ্যোগ নেওয়া হয়নি।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, এমন ভারী বৃষ্টি থাকবে আরও দুইদিন। আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশের জন্য আরও একবার দেওয়া হয়েছে সতর্কবার্তা।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে চলতি মাসেই ঘনীভূত হতে পারে আরেকটি লঘুচাপ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft