পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম

টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৩ জুলাই) ভোর থেকে ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বাড়তে শুরু করে। স্থলবন্দর এলাকার পাশ দিয়ে প্রবাহিত কালন্দি খাল ও জাজি নদী দিয়ে দ্রুতগতিতে ঢলের পানি বাংলাদেশে প্রবেশ করছে। তবে নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে পানি দ্রুত নেমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার সীমান্তবর্তী মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া বৃষ্টি ও ঢলের পানিতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এবং কাস্টমস হাউস এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলেও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া-আগরতলা স্থলবন্দর সড়কে এখনো পানি না ওঠায় যান চলাচল এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে স্থলবন্দর এলাকার কয়েকটি সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান, খাবারের হোটেল এবং সীমান্তবর্তী অনেক বাড়িঘরে পানি প্রবেশ করেছে।

স্থানীয়রা জানান, হাওড়া নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্গত মানুষের আশ্রয়ের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft