খামেনির জানাজায় অংশ নিয়েছে ৪ কোটির অধিক মানুষ, দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম

স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে ইরান। 

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি খামেনির শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতাকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শোকযাত্রা’ বলে উল্লেখ করেছে। বিদায় পর্ব উপলক্ষে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ এই পাঁচটি শহরে বিশেষ শোকসভার আয়োজন করা হয়।

গত শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনুষ্ঠানিক জনসমাগমের মাধ্যমে এই বিদায় কার্যক্রম শুরু হয়েছিল। সেখানে খামেনির কফিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে লাখো মানুষের ঢল নামে। শেষ বিদায়ের এই অনুষ্ঠানে ইরানের আঞ্চলিক মিত্র হামাস, গাজাভিত্তিক ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্য তেহরানে নিজের বাসভবনে নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর খামেনির দাফন সম্পন্ন হলো। ইরানের সবচেয়ে পবিত্র শিয়া ধর্মীয় স্থান হিসেবে পরিচিত তার জন্মশহর মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে তাকে দাফন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft