‘ইরানে হামলা হলে রেহাই দেওয়া হবে না’ ইসরায়েলকে তেহরানের হুশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম আপডেট: ১০.০৭.২০২৬ ৮:২১ পিএম

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের কোনো অবকাঠামোতে হামলা চালানো হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না এবং তার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান। 

সাম্প্রতিক বিভিন্ন হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার এ হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর।

তিনি বলেন, ইরানের স্থাপনা লক্ষ্য করে কোনো ধরনের হামলা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং ইসরায়েলকে কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলেও সমান্তরালভাবে কূটনৈতিক তৎপরতাও চলছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি ঠেকানো এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের পথ খোলা রাখতে কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft