ব্রাজিল হারলেও ভালোবাসা অটুট, আবেগে ভাসলেন তটিনী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:১৯ পিএম

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে শেষ ষোলোতেই। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ে হতাশ হয়েছেন কোটি কোটি সমর্থকের মতো দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাও। তবে হতাশার মাঝেও প্রিয় দলের প্রতি নিজের অটুট সমর্থনের কথা জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সোমবার (৬ জুলাই) ব্রাজিলের বিদায়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন তটিনী। ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না আড়াল করার ভঙ্গিতে দেখা যায় তাকে, যা পরাজয়ের বেদনা স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

তবে হতাশ হলেও আশাহত নন এই অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সঙ্গেই থাকব।’

তটিনীর এই বার্তায় স্পষ্ট, জয়-পরাজয়ের হিসাব নয়, প্রিয় দলের প্রতি ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড়। পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দিয়ে তিনি ব্রাজিলের বিদায়ের কষ্ট প্রকাশ করেছেন।

অভিনেত্রীর পোস্টে ভক্ত-অনুরাগীরাও সান্ত্বনার বার্তা দিয়েছেন। অনেকেই লিখেছেন, সত্যিকারের সমর্থকরা হার-জিতের বাইরে থেকেও দলের পাশে থাকেন। কেউ কেউ আবার ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও চলছে আলোচনা। তবে তটিনীর বার্তা একটাই-দুঃসময়ে প্রিয় দলের পাশেই থাকবেন তিনি, কারণ তার কাছে ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, হৃদয়ের একটি আবেগ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft