সন্দ্বীপে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত
সন্দ্বীপ প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ  প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ  হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সন্দ্বীপ  আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ  উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কর্মকর্তা আজিম উদ্দিন।

পল্লী উন্নয়ন বোর্ড সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক রাকিবুল মাওলার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, বিআরডিবির উপকার ভোগী, সাবেক কাউন্সিলর সালমা বেগম, মাস্টার কামাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আধুনিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দিতে সরকার নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়নের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানোজার আক্তারুজ্জামান সুজন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।দিবসটি উপলক্ষে বিআরডিবির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft