প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৩৫ পিএম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সব মাঠপর্যায়ের শিক্ষা দপ্তরের সেবা প্রদান প্রতিশ্রুতি বা ‘সিটিজেন্স চার্টার’ আগামী ৯ জুলাইয়ের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মাউশির এইচআরএম ইউনিট থেকে প্রকাশিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, গত ২১ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘সেবা প্রদান প্রতিশ্রুতি হালনাগাদকরণ ও সংস্কার’ বিষয়ক কর্মশালার সিদ্ধান্তের আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মশালার নির্দেশনা অনুযায়ী, মাউশির আওতাধীন মাঠপর্যায়ের দপ্তরগুলোর সিটিজেন্স চার্টার নির্ধারিত ছক অনুযায়ী আধুনিকায়ন করা আবশ্যক।
নির্দেশনায় বলা হয়েছে, মাঠপর্যায়ের সব শিক্ষা অফিস ও প্রতিষ্ঠানকে পূর্ববর্তী কর্মশালা থেকে অর্জিত জ্ঞানের ভিত্তিতে নির্ধারিত ফরম্যাট ও নির্দেশিকা অনুসরণ করে নিজ নিজ দপ্তরের সিটিজেন্স চার্টার হালনাগাদ করতে হবে।
একই সঙ্গে হালনাগাদকৃত চার্টার আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন ও আপলোড করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
জ/উ