ইসরায়েল-লেবাননের মধ্যে নতুন কাঠামোগত চুক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:২৬ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন একটি কাঠামোগত চুক্তি সই হয়েছে। শনিবার (২৭ জুন) ওয়াশিংটন ডিসিতে দুই দেশের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চুক্তির মূল লক্ষ্য হলো লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করা। পাশাপাশি হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টিও আলোচনায় এসেছে।

চুক্তি বাস্তবায়নে তৃতীয় পক্ষের সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। এ লক্ষ্যে একটি সামরিক সমন্বয় গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এদিকে, ইসরায়েল এখনো লেবাননের কিছু সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। দেশটি প্রয়োজন হলে নিরাপত্তা অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে।

অন্যদিকে, লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তির অন্যতম উদ্দেশ্য হলো ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ তৈরি করা।

তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না। নিরস্ত্রীকরণের বিষয়েও তাদের আপত্তি রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft