ফরিদপুরে চাকরি মেলা ২০২৬ অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:১৫ পিএম

ফরিদপুরে বেকার ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য দিনব্যাপী “চাকরি মেলা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি (একেকে)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পরিচালিত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়। ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

আমরা কাজ করি (একেকে) -এর নির্বাহী পরিচালক এম.এ. জলিল -এর সভাপতিত্বে এসময়  পিকেএসএফের RAISE প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম. মঈনুল আহসান, বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি এফডিএ'র প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম, শিমুল কুমার চক্রবর্তী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

মেলায় জেলার বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে কর্মপ্রত্যাশীদের জন্য সরাসরি চাকরির আবেদন, সাক্ষাৎকার এবং নিয়োগ-সংক্রান্ত তথ্য প্রদান করা হয়। আয়োজকদের তথ্যমতে, RAISE প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৩০০ তরুণ-তরুণী মেলায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন।

আরও পড়ুন : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চীন সফর: ইউনান বিশ্ববিদ্যালয়ে দ্বিপক্ষীয় শিক্ষা আলোচনা সম্পন্ন

বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করাই এই মেলার মূল লক্ষ্য। RAISE প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের চাকরির সুযোগ সৃষ্টি ও নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্র তৈরি হয়েছে।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরও এগিয়ে আসার আহ্বান জানান।

দিনব্যাপী অনুষ্ঠিত চাকরি মেলায় কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মেলাটি চাকরিপ্রত্যাশীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft