জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:১২ পিএম

রাজধানীর বিভিন্ন থানায় জুলাই হত্যাযজ্ঞের আরও ৩ মামলায় জামিন আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে যেকোনো দিন হতে পারে শুনানি। এর আগে, তাকে ২ মামলায় জামিন দেয় হাইকোর্ট। এছাড়া, আরও ১৩ মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এখন পর্যন্ত দীপু মনিকে অন্তত ৩৯টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে৷ এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ড ও জুলাই হত্যাযজ্ঞের মামলায় তার বিচার প্রক্রিয়াধীন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে পুলিশ দীপু মনিকে গ্রেফতার করে।

এদিকে, জুলাইয়ের একাধিক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ ও ফারজানার রুপার জামিন শুনানি নিয়ে হাইকোর্টে রুল শুনানি হবে আগামি সপ্তাহে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft