নজরুল সব ধর্ম সম্প্রদায় ও মানুষের কবি: আব্দুস সালাম
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:২৪ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন সার্বজনীন কবি। তিনি সব সময়ের কবি, সব ধর্মের কবি। তিনি কোনো একক বয়স, ধর্ম কিংবা সম্প্রদায়ের কবি নন; তিনি সব মানুষের কবি।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জিয়া শিশু কিশোর মেলা’র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, নজরুল তার প্রতিটি লেখার মাধ্যমে মানবতা, সাম্য ও বিদ্রোহের বার্তা পৌঁছে দিয়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ে তাকে পড়ানো হোক বা না হোক, তার চর্চা কখনো থেমে যাবে না। যতদিন পৃথিবীতে অন্যায়, অবিচার ও জুলুম থাকবে, প্রতিবাদের ভাষা হিসাবে নজরুল ততদিন মানুষের মাঝে বেঁচে থাকবেন।

জিয়া শিশু-কিশোর মেলার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গির শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাসাস সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, ছড়াকার আবু সালেহ, নজরুল গবেষক মিন্টু রহমান, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মহাসচিব রফিকুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলার সহ-সভাপতি নিয়ামুল বাসার মনকা, আব্দুল আলিম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ দুলু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক কবির, মিন্টু আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম প্রমুখ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft