রামিসাকে ধর্ষণ-হত্যা ‘জাতীয় ব্যাথা ও লজ্জা’: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:১৭ এএম

শিশু রামিসাকে ধর্ষণের পর ‘জাতীয় ব্যাথা ও লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপণ। গতকাল শনিবার (২৩ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও সভাপতি মো. আবু হানিফসহ বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রামিসাসহ এ ধরণের হত্যাকান্ডগুলো অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। দেশের প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করবে সরকার।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলে, এ ধরণের ঘটনায় জনগণের মধ্যে যে ক্ষোভ ও সচেতনতা সৃষ্টি হয়েছে, তা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফল।

তিনি বলেন, সাংবাদিকদের তৈরি জনমতের ভিত্তিতেই সরকার আরও কার্যকর আইন ও ব্যাবস্থা গ্রহণ করতে পারবে, যেন সমাজ থেকে এ ধরণের ঘৃণ্য অপরাধ নির্মূল করা সম্ভব হয়।

এর আগে অনুষ্ঠানে জহির উদ্দিন বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত। একজন অসাম্প্রদায়িক সমাজসংস্কারক।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft