গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-20T14:21:03+06:00
2026-05-20T14:21:03+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:২১ পিএম 
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ  মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গোপালগঞ্জ।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মিস ফারহানা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জিয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ বিএসটিআই'র উপ-পরিচালক (রসায়ন) নাজমুন নাহার। এছাড়াও বিএসটিআই গোপালগঞ্জের সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ,দৈনিক জবাবদিহির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো: মাহমুদ কবির আলী, ব্যবসায়ী মোশাররফ হোসেনসহ গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের বিএসটিআই নিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় বক্তারা পণ্য ও সেবার মান নিশ্চিতকরণে সঠিক পরিমাপ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আন্তর্জাতিক মান বজায় রাখা, শিল্প ও বাণিজ্যের উন্নয়ন এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বিএসটিআইয়ের কার্যক্রম এখন আর ক্ষুদ্র গন্ডীর ভেতরে সীমাবদ্ধ নেই। ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। এর চর্চা শিক্ষা জীবনের শুরু থেকে হওয়া উচিত।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com