নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার : রিজভী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:০৮ এএম

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানাজার পূর্বে, জাতির জন্য মিজানুর রহমান সিনহার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

রিজভী আহমেদ বলেন, একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি নিচ্ছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন তিনি। এমন সময় মিজানুর রহমানের মত উদ্যোক্তার বড় প্রয়োজন ছিলো।

আরও পড়ুন : চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

পরে, মরহুমের কফিনে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে মুন্সীগঞ্জে সবশেষ জানাজার পর দাফন হবে নিজ বাড়ি কলমা'র পারিবারিক কবরস্থানে।

এর আগে, রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft