কলারোয়ায় বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৫৮ এএম

সাতক্ষীরার কলারোয়ায় ফ্যানে বাতাস খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর ইসলাম খান (৩৭) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর মৃত্য নওশের খানে ছোট ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর ধান পরিস্কার করে বিশ্রামের জন্য বারান্দায় ফ্যান দিয়ে শুয়ে ছিলেন। হঠাৎ ফ্যান বিস্ফোরিত হয়ে কারেন্টে শটে তার মৃত্যু হয়ে। 

এ বিষয়ে কলারোয়া থানার ওসি এইচ এম শাহীন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে।’

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft